নিলামে উঠছে মেসি-বার্সা চুক্তির সেই ‘ন্যাপকিন পেপার’

আর্জেন্টিনার ছোট শহর রোজারিওর ১৩ বছরের বালক লিওনেল মেসি। তাঁর পায়ের কারিকুরি দেখে মুগ্ধ হয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার স্কাউট টিম।

সেই মুগ্ধতা এতোটাই ছিলো যে সেই বিষ্ময় বালককে হারানোর ভয়ে তড়িঘড়ি করে তাঁর সাথে চুক্তি সেরে নেন বার্সার সেই সময়কার টেকনিক্যাল সেক্রেটারি কার্লেস রেক্সাস এবং হোসে মারিয়া মিঙ্গুয়েলা।

হাতের কাছে তাঁরা কোনো কাগজ না পেয়ে মেসির সাথে নিজেদের চুক্তি সেরে নেন একটি টিস্যু পেপারে। যেখানে নীল কালিতে আঁকা ছিলো মেসি আর বার্সা প্রতিনিধিদের স্বাক্ষর।

দিন যত পার হয়েছে, বার্সার জার্সি গায়ে এই ক্ষুদে তারকা নিজের অর্জনের ভান্ডার পূর্ণ করেছেন। ক্যারিয়ারজুড়ে ফুটবলপ্রেমীদের আনন্দে ভাসিয়েছেন। মুহূর্তের ঝলকানিতে লিও মুগ্ধ করেছেন কোটি কোটি মানুষকে। ব্যক্তিগত হোক আর দলীয়, মেসির শোকেসে যে ঠিক কতগুলো ট্রফি আছে তা হিসেব করতে গেলে কাগজ-কলম নিয়ে বসতে হবে।

বার্সেলোনায় যোগ দেয়ার আগে মেসি যেই ন্যাপকিনে চুক্তি স্বাক্ষর করেছিলেন সেটিই এবার উঠতে চলেছে নিলামে। বিখ্যাত ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোনহামাসে তোলা হচ্ছে বিখ্যাত এই ন্যাপকিনটি। আগামী মার্চের ১৮ থেকে ২৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে নিলামটি।

উদ্যোক্তাদের দাবি, অন্তত তিন থেকে পাঁচ লাখ ইউরোতে এটি বিক্রি করতে পারবেন তাঁরা।

Exit mobile version