পাক-ভারত ম্যাচ নিয়ে কড়া সমালোচনায় আজহারউদ্দিন

এশিয়া কাপ

অবশেষে শুরু হচ্ছে এশিয়া কাপের মর্যদার লড়াই। তবে ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় কড়া সমালোচনা করলেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে, ভারতের দ্বিমুখী আচরণ ছাড়া উচিত। আন্তর্জাতিক ইভেন্ট খেলতে পারলে, দ্বিপাক্ষিক সিরিজও খেলার পক্ষে তিনি। না খেললে কোনোটাই নয়।

শঙ্কা কাটিয়ে অবশেষে গত শনিবার (২৬ জুলাই) নিশ্চিত হয়েছে এশিয়া কাপের সূচি ও ভেন্যু। যেখানে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুদল। অথচ কিছুদিন আগেও রব উঠেছিল, পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ খেলবে না ভারত। এমনকি বর্জন করবে এশিয়া কাপও।

ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করে আজহারউদ্দিন বলেন, ‘আমি সব সময়ই বলি, হলে সব জায়গায়তেই হওয়া উচিত, আর না হলে কোথাও না। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয়, তাহলে আন্তর্জাতিক ইভেন্টও খেলা উচিত নয়। এটাই আমি বিশ্বাস করি। কিন্তু সরকার ও বোর্ড যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই ঘটে।’

Exit mobile version