পালমারের নৈপুণ্যে চেলসির জয়

সাবেক চ্যাম্পিয়ন চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের হারিয়ে খুঁজছে। চলতি মৌসুমে অবস্থা এতটাই নাজুক যে, পয়েন্ট টেবিলের শীর্ষ দশেই ঢুকতে পারছে না। তবে মঙ্গলবার নিজেদের মাঠের খেলায় নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ দশে ঢোকার সম্ভাবনা তৈরি করেছেন।

একুশ বছর বয়সী কোল পালমারের চমৎকার পারফরম্যান্সে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে তারা। চেলসির এ মৌসুমের সেরা খেলোয়াড় কোল একটা গোল করেছেন এবং এক গোলের রূপকার ।

পয়েন্ট টেবিলে নাজুক অবস্থা হলেও চেলসি ঘরের মাঠে না হারার কীর্তিটা ভালোভাবে ধরে রেখেছে। ২০০১ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ঘরোয়া লিগে নিজেদের মাঠের খেলায় একবারও হারেনি।

এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে একাদাশ স্থানে রয়েছে চেলসি। নিজেদের অবস্থান আরো উন্নতি করার সুযোগ রয়েছে তাদের সামনে। কেননা তারা একটা ম্যাচ কম খেলেছে।

এদিকে ম্যাচে দারুণ খেলেছেন কোল পালমার। জাতীয় দলের কোচ গারেথ সাউথগেটের উপস্থিতি যেনো তাকে বেশি ভালো খেলতে উদ্বুদ্ধ করেছিল। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন। চেলসির ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি দেখালেন তিনি। মৌসুমে এটা তার একাদশ গোল।

এ ম্যাচে জয়ের ফলে কোচ মাউরিসিও পচেত্তিনোর ওপর থেকে চাপ কিছুটা হলেও কমবে। সাবেক চ্যাম্পিয়ন দলটির সামনে এ মৌসুমে লিগ জয়ের সম্ভাবনা তো নেই,আছে শুধু এফএ কাপ জয়ের সুযোগ। তবে সে পথ এখনো অনেক দূর। কেননা এখনো তারা কোয়ার্টার ফাইনালের পথই পার হতে পারেনি। আগামী ১৭ মার্চ তারা কোয়ার্টার ফাইনালে লিস্টারশায়ারের মুখোমুখি হবে।

Exit mobile version