পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গোল করার মাধ্যমে ঘরের মাঠে টানা দশ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। পিএসজির হয়ে একের পর এক সাফল্য পেলেও ঘরে যে তার মন নেই। উড়াল দিতে চান ভিন দেশে। চুক্তির মেয়াদ শেষ হলে আর পিএসজিতে থাকতে চান না সে বিষয়টি ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি।

লম্বা সময় ধরে এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। রিয়াল মাদ্রিদে যোগদান করতে চান তিনি। এ ব্যাপারে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার যোগাযোগও হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থকে চূড়ান্তভাবে কিছু জানায়নি।

রিয়াল মাদ্রিদে খেলা জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে বেড়ে উঠেছেন এমবাপে। সেই মাদ্রিদ এখন তাকে টানছে। এমবাপ্পে মনে করছেন, রিয়ালে যাওয়ার এখনই তার জন্য সেরা সময়।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপুর্ণ এক গোল করেন কেএমটেন। ম্যাচে তার দল ২-০ গোলে জয় পায়।

গোলশূন্য প্রথমার্ধের পর এমবাপ্পের স্কোরেই গোলের দেখা পায় পিএসজি। ম্যাচ শেষে পিএসজি কোচ লুই এনরিকে বলেছিলেন, এমবাপ্পের পারফরমেন্স ছিল স্বাভাবিক। সে তার স্বাভাবিক খেলা খেলেছে। ক্লাব ছাড়ার পরিকল্পনা থাকায় যে ধরণের চাপ তৈরি হয় তা তার মাঝে ছিল না।’

Exit mobile version