ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী’র মধ্যকার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলের মোট সংগ্রহ ১৭৪ রান।
এদিকে, বিশ্বরেকর্ড করেছেন তাসকিন আহমেদ। ৪ ওভার বোলিং করে ১৫ বলই করেছেন ডট, ১৯ রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বিপিএলের ইতিহাস নতুন করে রচনা করলেন এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল।
পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন বদলালেন বিশ্ব ইতিহাস। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।

যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রানের খরচায় ৭ উইকেট। এদের পাশে ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক টি-টোয়েন্টি ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি এখন বাংলাদেশের তাসকিন আহমেদের।
তাসকিনের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ৬ উইকেট নেয়ার নজির ছিল সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর ম্যাচে ৬ রানের খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। তাকেও টপকে গেলেন আজকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















