প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের ১৫৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন।

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে উড়ন্ত সূচনা পেয়েছিলো বাংলাদেশ। চার ওভার পাঁচ বল খেলে ৪৬ রান তুলে নিয়েছিলেন জুটি। কিন্তু এরপরই ছন্দপতন। ৫ম ওভারের শেষ বলে নুয়ান থুসারার বলে মাহিশ থিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

দলীয় ৪৬ রানে প্রথম উইকেটে হারিয়ে অধিনায়ক লিটন দাসকে নিয়ে ওপেনার ইমন মারমুখি ব্যাটিং করছিলেন। বিপরীতে ধীর গতির ব্যাটিং করেও ইনিংসকে লম্বা করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক লিটন। ১১ বলে ৬ রান করে ফিরতে হয় তাকে।

লিটন দাস আউট হওয়ার পর বেশি সময় টিকেতে পারেননি পারভেজ হোসেন ইমনও। ২২ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রানেই থামতে হয় ইমনকে।

লিটন দাসের আরও একটি ব্যর্থ ইনিংস।

একমাত্র ইমন ছাড়া দলের আর কোন ব্যাটারই টি-টোয়েন্টি ব্যাটিং করতে পারেননি।
মোহাম্মদ নাইমের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। অধিনায়ক মেহেদী মিরাজ করেন তৃতীয় সর্বোচ্চ ২৯ রান। শেষ দিকে ৫ বলে ১৪ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম হোসেন পাটওয়ারি।

লঙ্কানদের পক্ষে চার ওভারে ৩৭ রান দিয়ে দুই পেয়েছেন মাহিশ থিকশানা। এছাড়া একটি করে উইকেট পান নুয়ান থুশারা, দাশুন শানাকা ও জেফ্রি ভ্যান্ডারসে

Exit mobile version