ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও ক্রীড়া উপস্থাপক সাঞ্জনা গণেশন—দুজন দুই জগতের হলেও ক্রিকেট তাদের মিলিয়ে দিয়েছে এক বন্ধনে। ২০২১ সালে গাঁটছড়া বাঁধলেও শুরুটা ছিল একদম ভিন্ন। সম্প্রতি এক টক শো-তে সেই শুরুর গল্পই ভাগ করে নেন সাঞ্জনা।
২০১৯ বিশ্বকাপের সময় প্রথম দেখা হয় সাঞ্জনা ও বুমরাহর। ভারতীয় দলের অনুশীলনে গিয়েছিলেন সাঞ্জনা, সঙ্গে ছিলেন কয়েকজন খেলোয়াড়। দীনেশ কার্তিকসহ অনেকেই তাঁকে অভিবাদন জানালেও বুমরাহ ছিলেন চুপচাপ। সাঞ্জনার ভাষায়, “জাসপ্রিত একেবারে কড়া মুখে ছিল। মনে হচ্ছিল, ওর সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকানোরও ইচ্ছে নেই।”
এই অভিজ্ঞতায় খানিকটা হতাশ হয়েছিলেন সাঞ্জনা। মনে করেছিলেন হয়তো বুমরাহ বিবাহিত অথবা সম্পর্কে রয়েছেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই গল্পের মোড় ঘুরে যায়। ধীরে ধীরে কথোপকথন শুরু হয়, গড়ে ওঠে বোঝাপড়া।
শোতে উপস্থিত বুমরাহ জানান, “আমি খুব লাজুক প্রকৃতির। সবাইকে ‘হাই’ বলা আমার স্বভাবে নেই। সাঞ্জনা ভেবেছিল আমি বিবাহিত, কিন্তু সেটা নিছক ভুল ধারণা ছিল।” বুমরাহ হাস্যরসের সুরে বলেন, “এই যুক্তি সত্যিই মজার।”
এই মজার শুরু থেকেই জন্ম নেয় এক সুন্দর সম্পর্কের। ২০২১ সালের মার্চে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা প্রথম সন্তানের অভিভাবক হন—ছেলের নাম রেখেছেন অঙ্গদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















