প্রথম ম্যাচেই বড় হার বাংলাদেশের

টপ অ্যান্ড টি-টোয়েন্টি

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। অস্ট্রেলিয়ার ডারউইনে বৃহষ্পতিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা পাকিস্তান শাহীনস এর কাছে হেরে গেছে। ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। প্রথমে ব্যাট করে শাহীনস ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছিল। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৪৮ রানে সব উইকেট হারায় তারা।

ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে পাকিস্তান দলটির কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেয়নি পাক ক্রিকেটাররা। একের পর এক বল সীমানার বাইরে পাঠিয়েছেন ইরফান খানের নেতৃত্বাধীন পাকিস্তান দলটি। দুই ওপেনার খাজা নাফে এবং ইয়াসির খান বাংলাদেশ দলের বোলারদের ওপর মূল স্টিম রোলারটা চালিয়েছেন। ১১৮ রানের জুটি তাদের।

রান আউট হওয়ার আগে খাজা নাফে ৬১ রান করেন। এই রান করতে খেলেছেন মাত্র ৩১ বল। আট বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর ইয়াসির ৪০ বলে করেন ৬২ রান।

নাফে আউট হলেও স্বস্তি পায়নি বাংলাদেশের বোলাররা। ওয়ান ডাউনে ক্রিজে আসা আব্দুল সামাদ ছিলেন আরো ভয়ঙ্কর। মাত্র ২৭ বলে দলকে উপহার দিয়েছেন ৫৬ রান। পাঁচটি ওভার বাউন্ডারি তার ইনিংসে।

জবাবে মাত্র ৫ রানে ওপেনার মোহাম্মদ নাইম আউট হলেও দ্বিতীয় উইকেট জুটিতে জিসান আলম ও সাইফ হাসান কিছুটা আলো দেখিয়েছিলেন। ৮৬ রান সংগ্রহ তাদের। জিসান ১৭ বলে ৩৩ ও সাইফ ৩২ বলে ৫৭ রান করেন। এই জুটিই বাংলাদেশের সমর্থকদের যা স্বস্তি দেওয়ার তাই দিয়েছে। বাকি ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশ তাদের শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৫৬ রানে। ফলে যা হওয়ার তাই হয়েছে। বিশাল ব্যবধানে হার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান শাহীনস: ২০ ওভারে ২২৭/৪ (ইয়াসির খান ৬২, খাজা নাফে ৬১, আবদুল সামাদ ৫৬*; হাসান মাহমুদ ১/৩৪, মাহফুজুর রহমান ১/৩৯)।

বাংলাদেশ এ দল: ১৬.৫ ওভারে ১৪৮ (সাইফ হাসান ৫৭, জিশান ৩৩, নুরুল ২২; সাদ মাসুদ ৩/৩০, মোহাম্মদ ওয়াসিম ২/২৪)।

ফল: পাকিস্তান শাহীনস ৭৯ রানে জয়ী।

Exit mobile version