বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের ম্যাচ সময়সূচী আগেই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সূচী অনুযায়ী গ্রুপে প্রতিদিনই দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রকাশ করা সময় গ্রুপে প্রতিদিনই দুটি করে ম্যাচ রাখা হয়েছে। যার প্রথমটি শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৬টায়।
১৯ জানুয়ারি শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সে দিনের খেলা এক ঘন্টা করে পিছিয়ে দেয়া হয়েছে। ফলে প্রথম ম্যাচ দুপুর আড়াইটায় ও দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
প্রতি ইনিংসের নির্ধারিত সময় দেড় ঘন্টা। দুই ইনিংসের মধ্যে বিরতি রাখা হয়েছে ২০ মিনিটের। উ
প্রথম ম্যাচ দুপুর আড়াইটায় শুরু হয়ে শেষ হওয়ার নির্ধারিত সময় বিকাল ৫টা ৫০ মিনিট।
দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ৫০ মিনিট।
