ফখর-রিজওয়ান-আজমের ব্যাটে সিরিজে ফিরলো পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাত্তাই পায়নি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও সে পথে হাটছিলো বাবর আজেমের দল। ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৩ রানে সাইম আইয়ূব ৬ ও অধিনায়ক বাবর আজম ব্যক্তিগত শূন্য রানে আাউট হলে আরেকটা পরাজয়ের দিকেই হাটছিলো সফরকারীরা। শেষ পর্যন্ত তিন ব্যাটারের কল্যাণে ৭ উইকেটের আয়েশী জয় দিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো পাকিস্তান।

ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউয়ে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায় স্বাগতিক আয়ারল্যান্ড। ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন ওয়ানডাউনে খেলতে নামা উইকেটরক্ষক-ব্যাটার লরকান টাকার। এইদিন দলটার সব ব্যাটারই দলের পক্ষে কার্যকরী ব্যাটিং করেন।

হ্যারি টেক্টর ৩২, কার্টিস ক্যাম্ফার ২২ ও গ্যারেথ ডেলানি অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে কোন বোলারই এদিন সুবিধা করতে পারেননি।

ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেনি পেসার মোহাম্মদ আমির। ফলে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে চার ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। সর্বোচ্চ ৪৯ রান দিলেও সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৩৩ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন আব্বাস আফ্রিদি।

১৯৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খায় বাবর আজমের দল। দলীয় ১৬ রানে দুই উইকেট হারানোর তৃতীয় উইকেটে জমাট ব্যাটিং করে ১৪০ রানর জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। সর্বোচ্চ ৭৮ রান করে ফখর আউট হওয়ার পর ক্রিজে এসে ঝড় তোলেন উইকেটরক্ষক ব্যাটার আজম খান। ৩০০ স্ট্রাইক রেটে ১০ বলে চার ছক্কা ও এক বাউন্ডারিতে তোলেন ৩০ রান। আর পাকিস্তানও পায় সহজ জয়। ১৯ বল হাতে রেখেই দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ফখর (৭৫*) ও আজম (৩০*)।

একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামীকাল রাত আটটায় শুরু হবে।

Exit mobile version