টস জিতে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিল্ডিংয়ে বাংলাদেশ । সিলেটে ডাচদের বিপক্ষে আবারও টস জিতলেন লিটন দাস। এবারও ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম‍্যাচে বোলিংয়ে শিশিরের প্রভাবের কথা বলেছিলেন তিনি। আগে বোলিং নেওয়ায় এই ম‍্যাচেও খুব বেশি সমস‍্যায় হয়তো পরবেন না স্বাগতিক স্পিনাররা।

প্রত‍্যাশিত বড় জয়ে শুরুর পর সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের জন‍্য প্রস্তুতির পাশাপাশি আরেকটি বড় জয়ের লক্ষ‍্য লিটন দাসদের। সিলেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম‍্যাচ ৮ উইকেটে জিতে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে বাংলাদেশ।

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের চমৎকার বোলিংয়ে খুব একটা বড় লক্ষ‍্য পায়নি স্বাগতিকরা। পরে লিটন দাস ও সাইফ হাসানের ঝড়ো ব‍্যাটিংয়ে অনায়াস জয়ই পায় তারা।এই সিরিজ লিটনদের জন‍্য এশিয়া কাপের প্রস্তুতির সুযোগ। প্রথম ম‍্যাচে সেটা ভালোভাবেই করতে পেরেছেন তারা।

পরের দুটি ম‍্যাচে সুযোগ পেতে পারেন দলে থাকা অন‍্যরাও এ ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। হেরে যাওয়া দল থেকে একটি পরিবর্তন এনেছে নেদারল‍্যান্ড। টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন ব‍্যাটসম‍্যান সিকান্দার জুলফিকার।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।

Exit mobile version