প্যারিসের গ্যালারিতে ইতালির উয়োল্লাস! পিএসজির ঘরের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল। এ জয়ের ফলে উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করল ইতালিয়ানরা।
ম্যাচের শুরুতে বাহলি বারকোলার গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ফেদেরিকো দিমারকো। তবে বিরতির পর ইতালির বাকি দুটি গোল করেন দাভিদে ফ্রাত্তেসি ও জিয়াকোমো রাসপাদোরি।
ফলে ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জিতল ইতালি। মাঝে দুই দলের তিন ম্যাচের সবগুলো তারা হেরেছিল।
