• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
সোমবার, মার্চ ৩০, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ফুটবল

বসুন্ধরা কিংসে আসছেন ইউরোপিয়ান লিগের ফুটবলার!

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
জুলাই ২৯, ২০২৫
in ফুটবল
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। আজ ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন, ঠিক এই সময়েই ইংলিশ তরুণ তারকাকে নিবন্ধিত করেছে কিংস।

ক্লাবের সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। ৩-৪ দিনের মধ্যেই সে ঢাকায় চলে আসবে বলে আশা করছি।’

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন কিউবা। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো সাধারণত বয়সভিত্তিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে থাকে। তবে বসুন্ধরা কিংসের এই ইংলিশ ফুটবলারকে শুধুমাত্র ধারে আনেনি—এটা নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি নিজেই। ইমরুল হাসান বলেন, ‘ধারে নয়, সে পুরোপুরি কিংসের খেলোয়াড়।’

ইউরোপীয় ক্লাব থেকে খেলোয়াড় আনতে প্রায়ই রিলিজ ক্লজের বিপরীতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। যদিও মিচেলের ক্ষেত্রে বসুন্ধরা কিংস ঠিক কত অর্থ ব্যয় করেছে, সেটি স্পষ্ট করেনি।

ইংল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কিউবা মিচেল—এমন সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে স্বাভাবিকভাবেই বিস্ময় তৈরি করেছে। তবে তিনি ঢাকায় পা রাখলে পুরো প্রেক্ষাপট আরও স্পষ্ট হবে।

শুধু কিংসেই নয়, মিচেলকে ঘিরে আগ্রহ রয়েছে জাতীয় দলেও। জানা গেছে, তিনি আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন। শিগগিরই অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হবে, তবে তার আগে ১২ আগস্ট বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে। তাই ঢাকায় পৌঁছানোর পর প্রথমে কিংসের ক্যাম্পেই যোগ দেবেন কিউবা। এরপর ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ শেষ করে জাতীয় দলে যোগ দেবেন কিংস ও আবাহনীর খেলোয়াড়রা।

মূলত কয়েক মাস ধরেই কিউবা মিচেলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। জাতীয় দলে খেলতে হলে যেসব কাগজপত্র দরকার-পাসপোর্ট, জন্মনিবন্ধনসহ সেসব দিক তত্ত্বাবধান করেছেন তিনিই। এমনকি কিউবার পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে কিংসের। সেই আস্থা, সম্পর্ক ও পরিকল্পনার ফসল হিসেবেই বাংলাদেশে পা রাখতে চলেছেন কিউবা মিচেল।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে- ইংল্যান্ডে সম্ভাবনাময় পথ ছেড়ে একজন তরুণ ফুটবলার কেন বাংলাদেশ লিগে আসার সিদ্ধান্ত নিলেন? সময়ই হয়তো দেবে সেই প্রশ্নের উত্তর।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট চায় বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট চায় বাংলাদেশ

মার্চ ২৯, ২০২৬
২০২৫ সালের ১৩ই নভেম্বর আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ এশিয়ান বাছাইপর্বের ফুটবল ম্যাচের আগে ইরাকের খেলোয়াড়দের ফটোসেশন।

৪০ বছর পর বিশ্বকাপের খুব কাছে ইরাক

মার্চ ২৯, ২০২৬
মেসির অবসর নিয়ে নতুন জল্পনা

মেসির অবসর নিয়ে নতুন জল্পনা

মার্চ ২৯, ২০২৬
রাফিনহার ইনজুরি বার্সেলোনার জন্য বড় আঘাত

রাফিনহার ইনজুরি বার্সেলোনার জন্য বড় আঘাত

মার্চ ২৯, ২০২৬
যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের প্রীতি ম্যাচে বল দখলের লড়াই

বেলজিয়ামের কাছে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

মার্চ ২৯, ২০২৬
ভারতের সঙ্গে ড্র করে সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

মার্চ ২৮, ২০২৬
Load More
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech