গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয় আইসিসি। মূলত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার কারণে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড পুরুষ দলের লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতিতে স্কাই স্পোর্টসে বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গে ইংলিশ অধিনায়ক নাইট বলেন, ‘ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা। আমরা এটি নিয়ে কথা বলব। তবে এটা বিশ্বকাপ, এ নিয়ে উজ্জীবিত হতে খুব বেশি কিছু দরকার নেই।’
এছাড়া তিনি বলেন,‘কেউ কেউ দর্শকদের অনেক আওয়াজে রোমাঞ্চিত হয়। ফলে আমাদের সামনে কী আসতে যাচ্ছে, সেটি নিয়ে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না হুট করে বেশি দর্শক আসবে। তবে এ নিয়ে কিছু করার নেই। অবশ্যই নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে বাংলাদেশে বিশ্বকাপ হবে ধরে নিয়েই ১৮ মাস ধরে প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। আইসিসির এমন সিদ্ধান্ত নিয়ে নাইট বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য ব্যাপারটি দুঃখজনক, নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয়, এটিই হয়তো সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে খুব বেশি হবে না
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















