বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। শনিবার বিকেএসপিতে গাজীকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট পেয়েছে শিরোপা প্রত্যাশীরা।

এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মেহেদী মারুফ সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া হাবিবুর রহমান ৪১ ও মাহফুজুর রহমান করেন ২৬ রান। বল হাতে আবাহনীর হয়ে তানকিন,সাইফউদ্দিন,তানভির ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন।

জবাবে বিজয়ের সেঞ্চুরিতে ৩৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে আবাহনী। দলের পক্ষে বিজয় ১১৮ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জাকের আলী করেন ৫৮ রান। নাঈম শেখ ১৯ রান করে বিদায় নিলেও সাইফউদ্দিন ১৮ রান করে অপরাজিত থাকেন।

Exit mobile version