ঢাকার প্রিমিয়ার লিগে বড় জয়ে পেয়েছে এনামুল হক বিজয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে সাদিকুল হক ও এনামুল হক বিজয়ের ফিফটিতে ৮ উইকেটে শাইনপুকুরকে হারায় তারা।
এ দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় তারা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন যুবায়ের হোসেন। এছাড়া অনিক সরকার ২৯ ও অধিনায়ক রায়ান রাফসান ২৬ রান করেন।
এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে গাজীর পক্ষে শামিম মিয়া ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন। এছাড়া আবু হোসাইন নেন দুটি উইকেট।
জবাবে অধিনায়ক এনামুল হক বিজয় ও সাদিকুর রহমানের শক্ত জুটি গড়েন। দলীয় ৯২ রানের মাথায় সাদিকুর ৫০ রান করে ফিরে গেলে বিজয়ও ফিফটির পর সাজঘরে ফেরেন। বিজয় ২৭ বলে ৫২ রান করে বিদায় নেন। তবে এরপর আর কোন উইকেট হারায়নি তারা। ইমন ২৩ ও শামসুর রহমান ৩৩ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
