গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কিন্তু মাত্র ৯ মাস পরেই তাকে সরিয়ে বিসিবির সভাপতি করা হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ফারুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি বিসিবির পরিচালনা পর্ষদের পূর্বানুমোদন ছাড়াই বিসিবির ২৫০ কোটি টাকা অন্যান্য ব্যাংকে স্থানান্তর করেন!
গত এপ্রিলে এমন অভিযোগ ওঠার পর বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ফারুক। পাশাপাশি তার বিরুদ্ধে স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ আনেন বিসিবির কিছু পরিচালক এবং তাকে সভাপতির পদ থেকে অপসারণের চেষ্টা শুরু হয়। এরপর বিষয়টি তদন্তের জন্য, দুদক সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে।
গত ১৭ মে দলটি বিসিবিতে গিয়ে নথিপত্র সংগ্রহের পাশাপাশি তদন্ত করে। এরপর গত ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন জমা পড়ে। এতে বলা হয় যে, ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ফারুক আহমেদ নিজেও বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















