শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরির পরও বাংলাদেশের লজ্জার হার! শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেটেই ১০০ রান তোলা দলটি পরের ৫ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট। ম্যাচটিতে দারুণ বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ।
হারের পর তিনি বলেন,‘কলম্বোর প্রেমাদাসা (উইকেট) একটু ট্রিকি। হাসারাঙ্গার ওভারে শান্তর রানআউটের পর তামিমের আউটটা, এরপর আমাদের খুব বাজে একটা ব্যাটিং কলাপ্স হয়েছে। ওই মুহূর্তে ১ ওভারে ২ উইকেটই ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই আমরা মাঝে বাজে ব্যাট করেছি। অথচ শুরুটা কিন্তু দারুণ ছিল।’
এছাড়া তিনি বলেন,‘১৬ ওভারে ১০০। এরপর একটার পর একটা (উইকেট), এটা আমাদের জন্য অনেক দামী হয়ে গেছে। জাকের (আলী অনিক) সেট হয়ে গিয়ে কিন্তু দারুণ ব্যাটিং করছিল। ফিফটিও মেরেছে। ওর সঙ্গে ২-৩ জন ব্যাটার থাকলে এই ম্যাচটা আমরা জিততে পারতাম। মেনে নিচ্ছি আমরা ভালো ব্যাট করতে পারিনি। ২-৩ জনের ব্যাটিং দেখে মনে হয়নি এতটা বাজে ছিল উইকেট। এটা আমাদেরই কিছুটা ব্যর্থতা আছে।’
তাসকিন আরও বলেন, ‘একটা ওভারে ২ সেট ব্যাটার আউট হওয়ায় কিছুটা প্যানিক তো হয়েছেই। চাপের মধ্যে যেভাবে আউট হয়েছে তা কিছুটা অপ্রত্যাশিতই ছিল। আপনারাও জানেন, যেভাবে আউট হয়েছে এতটাও বাজে দল আমরা না। সবার সামর্থ্য আছে। কলাপ্সটার জন্যই হেরে গেলাম। আশা করি উইকেটের ধরন, ওদের নিয়ে স্টাডি করে পরের ম্যাচে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















