ভারতীয় কোচের মুখে মুস্তাফিজের প্রশংসা

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচে আজ বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে গৌতম গম্ভীরের শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে কোনো ধরনের শৈথিল্য দেখতে চান না দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। এসময় মুস্তাফিজের বন্দনাও করেন তিনি।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তিনি কোচ বলেন, “পাকিস্তানের বিপক্ষে কিছুটা এলোমেলো খেলা হয়েছিল। আমরা পারফরম্যান্সে পুরোপুরি খুশি ছিলাম না। ভিডিও অ্যানালাইসিসে দেখেছি কোন জায়গায় আমরা আরও ভালো করতে পারতাম। আগামী ম্যাচে—বাংলাদেশ কিংবা যে–কোনো প্রতিপক্ষের বিপক্ষেই—যারা মাঠে নামবে তারা নিজেদের সর্বোচ্চটা দিতে চাইবে।”

বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না ভারত। ডেসকাট মনে করেন, টাইগাররা দ্রুতই টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে,

“আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা উন্নতির পথে আছে। সামনে আক্রমণাত্মক ব্যাটার সাজিয়ে খেলে। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।”

বিশেষভাবে প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমানকে,

“মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছে। খুব দক্ষ একজন বোলার। আইপিএলেও সে দারুণ খেলেছে। এটা সত্যিই প্রশংসনীয়।”

শেষে আরও যোগ করেন ভারতের সহকারী কোচ,

“আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তবে মুস্তাফিজ নিঃসন্দেহে সেরা বোলারদের একজন, যাদের আমরা চিনি।”

Exit mobile version