বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। এই সিরিজের জন্য গত এপ্রিলে সময়সূচিও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সময়ে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে রাতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতে সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে এই সময়ে না হলে পরবর্তী উইন্ডোতেই এই সিরিজ আয়োজন করা হবে।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বর বলে না এই সিরিজ কীভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। কোনোভাবে এবার করতে না পারলে সম্ভাব্য উইন্ডোতে হবে।’
এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।
এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















