দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং ঝড়ের ওপর ভর করে বাংলাদেশকে রানের টার্গেট দিলো ভারত।
পাওয়ার প্লেতে এই দুই ওপেনারকে থামাতেই পারছিলেন না বাংলাদেশের বোলাররা। গিলের চেয়েও বেশি আগ্রাসি ছিলেন অভিষেক। বাংলাদেশ দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। ৭ম ওভারের দ্বিতীয় বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দেন শুভমান গিল।
ওয়ান ডাউনে খেলতে নামা শিবম দুবে আউট হন রিশাদের বলেই। ৯ম ওভারের প্রথম বলেই তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন দুবে।
১২তম ওভারে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম ও ষষ্ঠ বলে যথাক্রমে অভিষেক শর্মা ও সূর্যকুমারকে আউট করেন বাংলাদেশের এই কাটার মাস্টার।
সংক্ষিপ্ত স্কোর:
অভিষেক শর্মা ৭৫,শুবমান গিল ২৯, শিবম দুবে ২, সূর্যকুমার যাদব ৫, হার্দিক পান্ডিয়া ৩৮, তিলক বর্মা ৫, অক্ষর প্যাটেল ১০ ও অতিরিক্ত ৪ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















