ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার ইশারা রউফের!

ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার ইশারা রউফের!

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আরও এক বার ফিরে এল পহেলগাঁওয়ে হামলা। এ বার হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। ক্রিকেটের মঞ্চে ক্রিকেটকে ছাপিয়ে জায়গা করে নিচ্ছে অন্য এক ঘটনা।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নেই। তার থেকেও বেশি আলোচনা হচ্ছে পহেলগাঁওয়ে হামলা নিয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য, পাক ব্যাটার সাহিবজ়াদা ফারহানের বন্দুক চালানোর কায়দায় উল্লাসের পর এ বার বিতর্কে পাকিস্তানের পেসার হ্যারিস রউফ।

হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করলেন তিনি। হ্যারিসের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। তাঁর এই ইশারা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন।

রউফ মুখে কিছু না বললেও তাঁর ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। পাক পেসারের এই ইশারা নিয়ে সমাজমাধ্যম তোলপাড়। ভারতীয় সমর্থকেরা রউফের সমালোচনা শুরু করেছেন। তাঁদের দাবি, পাকিস্তান শুধু কথা বলতে এসেছে। একের পর এক অভিযোগ করছে। তিক্ততা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মাঠে নেমে খেলতে পারছে না। রউফদের উচিত, মুখে বেশি কথা না বলে খেলার দিকে মন দেওয়া।

এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের আগে থেকেই ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি না তা নিয়ে তরজা চলেছে। গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার পহেলগাঁও হামলার নিন্দা করেন। সুপার ফোরের ম্যাচেও তার অন্যথা হয়নি। অর্ধশতরান করার পর বন্দুক চালানোর কায়দায় উল্লাস করেন ফারহান। অনেকের অভিযোগ, ভারতীয় ডাগ আউটের দিকে তাকিয়ে একে-৪৭ চালানোর কায়দায় উল্লাস করেছেন তিনি

Exit mobile version