• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

মাঠে বিশেষ জুতা পরার অনুমতি না পেয়ে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন খাঁজা

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
ডিসেম্বর ১৪, ২০২৩
in ক্রিকেট, স্পোর্টস আপডেট
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন চলমান। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ক্রীড়াঙ্গনেও যার নজির দেখা যাচ্ছে।

যুদ্ধবিদ্ধস্ত এই মুসলিম দেশটিকে সমর্থন জানাতে চেয়ে বিশেষ জুতা পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর বাধায় সেটি সম্ভব হয়নি।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন খাজা। যেখানে তিনি আবেগঘন এক বার্তা দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি আইসিসির দৃষ্টিভঙ্গী এবং সিদ্ধান্তকে সম্মান জানাই। কিন্তু আমি এটার অনুমতি নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাব। ‘

পার্থে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগে অনুশীলনে আজকের ম্যাচে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ স্লোগান সম্বলিত বিশেষ জুতা পরে ফিলিস্তিনিদের সমর্থন জানানোর উপায়টির চর্চা করেছিলেন তিনি। তবে পার্থ টেস্টের প্রথম দিনে তাঁর পরিকল্পনাটি বাস্তবায়িত হতে দেখা যায়নি।

আজ অবশ্য প্রথম দিনে বল মাঠে গড়ানোর আগে গা গরমের সময় স্লোগানসংবলিত সেই জুতাটি পরেছিলেন খাজা। তবে সেই জুতার ওপর লেখা বার্তাটি টেপ দিয়ে ঢেকে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট জার্সিতে পাঁচ হাজার রান করা এই ওপেনার।

তবে জুতা পরে খেলতে না দেয়ায় আজ বাঁ-হাতে কালো ‘আর্মব্যান্ড’ পরে নেমেছেন এই অস্ট্রেলিয়ান। যেখানে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ৯৮ বলে ৪১ রান করে আউট হন খাজা।

আইসিসির চোখে খাজার বার্তাটি ‘রাজনৈতিক’। কিন্তু তিনি নিজে তা মানতে রাজি নন। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তার বার্তাটি শুধুই ‘মানবিক আবেদন’।

খেলা শুরুর আগে ফক্স স্পোর্টসের সাথে বিষয়য়টি নিয়ে কথা বলেছেন খাঁজা। সেখানে আইসিসিকে তাঁদের দ্বিচারী আচরণের জন্য অভিযুক্ত করেন এই বাঁহাতি ব্যাটার। তিনি দাবি করেন, এর আগে আরো অনেক খেলোয়াড় খেলার মাঠে রাজনৈতিক বার্তা দিয়েও নিষেধাজ্ঞার সম্মুখীন হননি। তাঁর ভাষ্যমতে, ‘আমি আবেগপ্রবণ হচ্ছি না। এটা নিয়ে এমনিতেই প্রচুর আবেগ আছে সবার। যারা কথা বলতে পারছে না, তাদের হয়ে বিশ্বকে ব্যাপারটি জানানোর বাইরে আর কোনো লক্ষ্য নেই আমার।’

জুতায় বার্তা লেখার কারণে খাজা যেমন সমর্থন পেয়েছেন, বিপরীতে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেক সমালোচনাও হয়েছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রতিটি জীবনের মূল্য সমান” কিংবা “স্বাধীনতা একটি মানবাধিকার” কথার মধ্যে আমি কোনো বিতর্ক দেখি না। এটাকে কেন রাজনৈতিক বলা হচ্ছে, সেটাও জানি না। আমি যা বলেছি, সেটা লোকের পছন্দ না করার ব্যাপারটি আমার জন্য মেনে নেওয়া কঠিন। সবাই যে সবার কথায় একমত হবে, সেটাও আমি মনে করি না। তবে লোকে এসব কথায় অস্বস্তিতে আছে, ব্যাপারটা আমাকেও অস্বস্তিতে ফেলেছে।’

আগেই অবশ্য বিষয়টি নিশ্চিত করেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের দলের শক্তিশালী দিক যে, দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। আজ উজির (খাজা) সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছি। আমি মনে করি না, তার এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা তার পাশে আছি।’

আইসিসির অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল বার্তা সম্বলিত কোনো সরঞ্জাম ও পোশাক ব্যবহার করতে পারবেন না। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে গাজার সমর্থনে ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরেছিলেন মঈন আলী। এজন্য এই ইংলিশ অলরাউন্ডারকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

এর আগে ইউনিসেফের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন খাজা। সেটির ক্যাপশনে তিনি লেখেন, ‘মানুষের কি নিরপরাধদের হত্যার ব্যাপারে কোনো ভাবনা-চিন্তা নেই? নাকি তাদের গায়ের রঙ কম গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছে? অথবা তাদের ধর্ম? এসব বিষয় অপ্রাসঙ্গিক যদি যদি আপনি সত্যিই সবাইকে সমান ভাবেন। ‘

অস্ট্রেলীয় গণমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’কে দেয়া সাক্ষাৎকারে খাজা বলেছিলেন, কোনো প্রতিবাদ করছেন না তিনি। শুধুমাত্র মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। আইসিসির কোনো নিয়ম ভাঙছেন না বলেও দাবি করেন তিনি। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া যেমন আদিবাসী সম্প্রদায় ও এলজিবিটিদের পাশে ছিলো এটি ঠিক সেইরকমই।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিবির কেন্দ্রীয়  চুক্তিতে থাকছে যারা

বিসিবির কেন্দ্রীয়  চুক্তিতে থাকছে যারা

ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

ফেব্রুয়ারি ১, ২০২৬
আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান!

আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান!

ফেব্রুয়ারি ১, ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতি করে ক্ষতির মুখে ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতি করে ক্ষতির মুখে ভারত

ফেব্রুয়ারি ১, ২০২৬
অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের

অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের

ফেব্রুয়ারি ১, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর ম্যাচে ক্যারিবিয়ানদের সান্ত্বনার জয়

বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর ম্যাচে ক্যারিবিয়ানদের সান্ত্বনার জয়

ফেব্রুয়ারি ১, ২০২৬
মিরপুর স্টেডিয়ামে প্রবেশে সাংবাদিকদের জন্য বিধিনিষেধ

মিরপুর স্টেডিয়ামে প্রবেশে সাংবাদিকদের জন্য বিধিনিষেধ

জানুয়ারি ৩১, ২০২৬
টিভিতে আজকের খেলা - ০১ ফেব্রুয়ারি ২০২৬

টিভিতে আজকের খেলা – ৩০ জানুয়ারি ২০২৬

জানুয়ারি ৩০, ২০২৬
অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের

অপরাজিত থেকেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ টাইগ্রেসদের

ফেব্রুয়ারি ১, ২০২৬
অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিবির কেন্দ্রীয়  চুক্তিতে থাকছে যারা

বিসিবির কেন্দ্রীয়  চুক্তিতে থাকছে যারা

ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

ফেব্রুয়ারি ১, ২০২৬
আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান!

আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান!

ফেব্রুয়ারি ১, ২০২৬

Recommended

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিবির কেন্দ্রীয়  চুক্তিতে থাকছে যারা

বিসিবির কেন্দ্রীয়  চুক্তিতে থাকছে যারা

ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

বিসিবির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ বিএসজেএ-বিএসপিএ’র

ফেব্রুয়ারি ১, ২০২৬
আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান!

আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান!

ফেব্রুয়ারি ১, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech