মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি শঙ্কা!

তৃতীয় টি-টোয়েন্টি

মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি শঙ্কা!

চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে জিতেছে বৃষ্টি। আজ শনিবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে! মিরপুর শেরে বাংলাদেশ ম্যাচটি শুরু দুপুর ২টায়।

শুক্রবার ১ মে সকালেও ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেক জায়গা চলে গেছে পানির নিচেও। তবে সকালের পর বৃষ্টি কমেছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ ঠাণ্ডা আবহাওয়ার ছোঁয়া লেগেছে। আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তা অনেকটাই কম। সেক্ষেত্রে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আপাতত কমই বলা যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট আকুওয়েদার জানাচ্ছে, ২ মে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ৯০%। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা আছে ৫৪%। এছাড়া দেড় ঘণ্টা ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাপমাত্র সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে ২৫% এ আসবে যদিও। ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ২টায়।

বাতাসে আর্দ্রতা বরাবরের মতই বেশি থাকবে। বিকালের দিকে আর্দ্রতা থাকবে ৭৭% এর মত। এছাড়া আকাশ ৯০% এর বেশি সময় মেঘে ঢাকা থাকবে। বৃষ্টিতে তৃতীয় টি-টোয়েন্টি ভেসে গেলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। তবে এই জয়ে তৃপ্তি অত থাকবে না। ম্যাচ খেলে জেতাই হবে তাই বেশি স্বস্তিদায়ক। সেই আশাতেই ক্রিকেটারদের পাশাপাশি দর্শক, সমর্থকরাও।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

উল্লেখ’নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিও জয় দিয়ে শুরু করেছে। তবে দ্বিতীয় ম্যাচটি বৃ্ষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

Exit mobile version