মেসিভক্তদের জন্য দুঃসংবাদ

ইন্টার মায়ামির জার্সিতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তাতে করে আর্জেন্টিনার হয়ে আসন্ন দুই ম্যাচ খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিলো মেসির। আজ আর্জেন্টিনার দলীয় সূত্র এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জাতীয় দলের আসন্ন দুই খেলতে পারবেন না এই তারকা স্ট্রাইকার।

চলতি মাসেই কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সেই দুটি ম্যাচে খেলবেন না ইনজুরি আক্রান্ত মেসি। তাঁর সাথে ম্যাচগুলো খেলতে পারবেন না পাওলো দিবালা, মার্কোস সেনেসি ও এজাকুয়েল পালাসিওসও।

ফিলাডেলফিয়াতে বর্তমানে অনুশীলনে আছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখান থেকেই মেসিকে নিয়ে এই দুঃসংবাদ জানানো হয়েছে। আনুষ্ঠানিক সেই বিবৃতিতে বলা হয়, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলো মিস করতে যাচ্ছেন।’

গত মৌসুমের পর মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতিপর্বেও হংকং একাদশের বিপক্ষে মাঠে নামেননি মেসি।

Exit mobile version