বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১২৪ রানেই গুটিয়ে গেলো ফরচুন বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে আগফান ক্রিকেটার মোহাম্মদ নবীর ব্যাটে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে তারকায় ঠাসা বরিশাল দলীয় ৪৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। সেখান থেকে আর বের হতে পারেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত ১৮ ওভার দুই বলে অলআউট হওয়ার আগে বরিশালের নামের পাশে যোগ হয় ১২৪ রান। এবারের আসরে আগে ব্যাট করা কোন দলের এটাই সর্বনিম্ন স্কোর।
রংপুর রাইডার্সের পক্ষে পাকিস্তানের বাম হাতি স্পিনার খুশদিল শাহ চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা ও পাকিস্তানের ডানহাতি অফব্রেক বোলার ইফতিখার আহমেদ।
