নিউজিল্যান্ড – উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ : রেকর্ড জুটি গড়েও হার

রেকর্ড জুটি গড়েও উইন্ডিজের হার

নিউজিল্যান্ড – উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ | রেকর্ড জুটি গড়েও হারের স্বাদ

রেকর্ড জুটি গড়েও উইন্ডিজের হার । নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ম্যাচে ব্যাটিং ধসের পর তৃতীয় ম্যাচে ক্যারিবিয়িানরা ঘুরে দাঁড়ালো। কাইল জেমিসন শেষ ওভারে দায়িত্ব নিয়ে সফল হলেন। নেলসনে ব্ল্যাক ক্যাপদের ৯ রানের জয়ে অবদান রাখলেন । রোববার তৃতীয় টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেলে কিউইরা।

জয়ের জন্য ১৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং ধস। কিন্তু রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার ধ্বংসস্তুপ থেকে ক্যারিবিয়ানদের টেনে তোলেন। ৮৮ রানে ৮ উইকেট হারায় তারা। তবে নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ৭৮ রানের জুটি এনে দেন তারা দুজনে শেষ দুই ওভারে লক্ষ্য তারা ২৪ রানে নামিয়ে এনেছিলেন।

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জয় পাকিস্তানের

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামেই হয়েছে সিরিজের ফয়সালা। দীর্ঘ ১৭ বছর পর এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এবার।

শেষের আগের ওভারে টানা ছয়-চার মেরে নিউজিল্যান্ডকে ভয় ধরিয়ে দেন শেফার্ড। তবে শেষ বলে জ্যাকব ডাফি ফিরতি ক্যাচে স্প্রিঙ্গারকে ৩৯ রানে ফেরালে ম্যাচ ঘুরে যায় স্বাগতিকদের দিকে। জিততে শেষ ওভারে ১২ রান দরকার ছিল। জেমিসন নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২ রান দিয়ে শেষ বলে শেফার্ডকে ৪৯ রানে নিজের শিকার বানান। ক্যারিবিয়ানদের ১৬৮ রানে থামিয়ে দিতে ইশ সোধি ও ডাফি দুর্দান্ত বোলিংয়ে তিনটি করে উইকেট নেন।

এর আগে কেপটাউনে প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। ২০ ওভার শেষে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৭৭ রান তোলে। ডেভিড কনওয়ে ৩৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন। ড্যারিল মিচেল ২৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৪১ রান করেন। প্রথম দুই উইকেটে টিম রবিনসন ও রাচিন রবীন্দ্রকে নিয়ে ৪৭ ও ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। শেষ দিকে নিউজিল্যান্ডের ব্যাটাররা ছন্দ হারায়। ৯ উইকেটের শেষ ৬টি পড়ে ৩১ রানে।

নতুন পরিচয়ে জাতীয় দলে আশরাফুল

Exit mobile version