চলতি ঢাকা প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াইয়ে সিটি ক্লাবকে হারাল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে গাজী টায়ার্স ৩৮ রানে হারায় সিটি ক্লাবকে।
এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১৪ রান সংগ্রহ করে গাজী টায়ার্স। দলের পক্ষে তানজিদুল ইসলাম সর্বোচ্চ ৮৫ রান করেন। এছাড়া দলের পক্ষে আশিকুজ্জামান ৪৫ ও শামিম মিয়া করেন ২৫ রান। বল হাতে সিটির পক্ষে মেহেদী হাসান ও মোনির হোসেন তিনটি করে উইকেট নেন।
জবাবে ২১৫ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে আকাশের বোলিং তোপে এক ওভার বাকি থাকতে ১৭৬ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। দলের পক্ষে সাজিদুল ইসলাম ৫০ ও শাহরিয়ার কমল ৪০ রান করেন। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে আরিদুল ইসলাম আকাশ ১০ ওভার বোলিং করে ৩৩ রানে একাই নেন চার উইকেট। এছাড়া মারুফ মিয়ার নেন দুটি উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















