লম্বা সময় ক্রিকেট খেলতে চান আকবর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথমবার ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে দেশকে প্রথম বৈশ্বিক কোনো শিরোপা এনে দিয়েছিল টাইগার যুবারা। দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন আকবর আলি। সেই আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি

কিন্তু যুব বিশ্বকাপ দিয়ে লাইম লাইটে আসা আকবর এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে এরই মধ্যে এইচপি কিংবা এ দলের হয়ে খেলছেন আকবর। দেশের হয়ে ঘরোয়া লিগ গুলোতে দাপটের সঙ্গে খেলার পাশাপাশি সস্প্রতি ইংল্যান্ড থেকে লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন তিনি। তার এখনই কোচিংয়ে আসার কোনো পরিকল্পনা নেই আকবরের। আরো অনেক বছর বছর খেলতে চান ক্রিকেট।

নিজের বিষয়ে আকবর বলেন,‘না এখনই কোচিংয়ে আসছি না। আল্লাহ সবকিছু ঠিক রাখলে, সুস্থ রাখলে আমি ইন শা আল্লাহ আরো অনেক বছর ক্রিকেট খেলব। এটা করেছি শুধু নিজের উন্নতির জন্য, নিজের কোচিংটা একটু ভালোভাবে যেন করতে পারি। নিজের ভুলগুলো যেন নিজেই ভালো বুঝতে পারি এটার জন্যই শুধু করা।’

Exit mobile version