আবারো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান। সোমবার রাতে অ্যাওয়ে ম্যাচে ইনজুরির সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে নাপোলিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় করে তারা। ১-০ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান।
এবারের শিরোপা জয়ের ফলে অষ্টমবারের মতো ইতালিয়ান কাপ জয়ের কীর্তি দেখালো ইন্টার মিলান। শিরোপা সংখ্যায় এখনো তারা জুভেন্টােসের পেছনে রয়েছে। জুভেন্টাসের শিরোপা সংখ্যা ৯।
এবারই প্রথমবারের মতো ইতালিয়ান কাপে চারটি ক্লাব অংশ নেয়। লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবারের টুর্নামেন্টে অংশ নেয়। নতুন ফর্মেটের প্রথম আসরেই সাফল্যের দেখা পেল ইন্টার মিলান।
গোলশূন্যভাবে যখন খেলা শেষের দিকে গড়াচ্ছে ঠিক তখনই ইন্টার মিলান সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন লাউতারো মার্টিনেজ। গোলটির রূপকার ছিলেন বেঞ্জামিন পাভার্ড। ডান দিক থেকে নাপোলির বিপদ সীমানায় দারুণ ক্রস করেছিলেন তিনি। মার্টিনেজ শুধু বলের গতিপথ বদলে দেন।
ম্যাচ শেষে নাপোলিকে ধন্যবাদ জানিয়েছেন ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি। সর্বাধিকবার ইতালিয়ান সুপার কাপ জয়ী কোচ তিনি। পাঁচবার এই শিরোপা জয় করেছেন। তিনি বলেন, আমরা অবশ্যই নাপোলিকে অভিনন্দন জানাবো। তারা দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছেন। আমার তিনদিন আগে সেমিফাইনাল খেলেছি। আজ ফাইনাল খেললাম। এ ম্যাচটা আমাদের সবার জন্য ছিল নতুন কিছু।’
ফাইনালের গোলদাতা মার্টিনেজ বলেন, আমি গর্বিত ও খুশি। আমরা ইতালিয়ান কাপ থেকে বাদ পড়িছিলাম। সুতরাং এই কাপটা জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত জিতেছি। আমরা সবাই গর্বিত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















