শনিবার রাতে লা লিগা নিশ্চিত পয়েন্ট হারানোর হাত থেকে রেহাই পেয়েছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পথেই হাটছিলো কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত ৯৭ মিনিটে পেনাল্টি তাদের জয় নিশ্চিত করে। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।
এ জয়টা বার্সেলোনা সমর্থকদের তেমন একটা উজ্জ্বীবিত করতে পারছে না। এরই মধ্যে দলটি শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বলা যায়। ২৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৪। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে এরই মধ্যে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে। পার্থক্যটা আরো বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ কম খেলেছে।
সেল্টা ভিগো পয়েন্ট টেবিলের প্রায় তলানির দল। অথচ এ দলটার বিপক্ষে লড়াই করতে নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছিল বার্সেলোনার। ৪৩ মিনিটে প্রথম গোল হওয়ার আগ পর্যন্ত বোঝারই উপায় ছিল না যে মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা খেলছে। লামিনে ইয়ামেলের পাস থেকে বল পেয়ে বুলেট গতির শটে লেভানদোভস্কি প্রথম গোলটি করেন।
রেলিগেশনের আশঙ্কায় থাকা সেল্টা ভিগো ম্যাচে ফিরতে মোটেও দেরি করেনি। বিরতির পরপরই তারা খেলায় সমতা ফেরায়। শুধু তাই নয়, জয়েরও সম্ভাবনা তৈরি করেছিল দলটি। গোল করার অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করে তারা। শেষ পর্যন্ত সুযোগটি আসে বার্সেলোনার সামনে। ৯৭ মিনিটে লেভানদোভস্কি পেনাল্টি থেকে গোলটি করেন। এ জন্য অবশ্য ভাগ্যেরও সহায়তা নিতে হেয়েছে। লেভানদোভস্কির প্রথম শট রুখে দিয়েছিলেন গোলরক্ষক ভিসেন্তে গুয়াতা। রেফারি ভিএআর দেখে আবার শট নেওয়ার সিদ্ধান্ত দেন। শট নেওয়ার আগেই জায়গা থেকে সরে এসেছিলেন গুয়াতা। এবার আর ভুল হয়নি লেভানদোভস্কির।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















