চলতি ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলায় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে আজিজুল হাকিম তামিমের গুলশানকে ৬ উইকেটে হারায় তারা।
এদিন গুশলান ক্রিকেট ক্লাব টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২২২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে লিটন দাস ৬২ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৬০ রান করে বিদায় নেন। এছাড়া খালিদ হাসান ২৩, মইনুল ইসলাম ২২, হাবিবুর রহমান ২১ ও ইফতিখার হোসেন ১৮ রান করে বিদায় নেন। এছাড়া নাহিদুজ্জামন অপরাজিত ১৯ রান করেন। বল হাতে আগ্রণী ব্যাংকের পক্ষে আরিফ আহমেদ তিনটি এছাড়া রকিবুল হক ও রুয়েল মিয়া দুটি করে উইকেট নেন।
জবাবে অবশ্য শুরুটা ভালো হয়নি অগ্রণী ব্যাংকের। ওপেনার সাদমান ইসলাম শুণ্য রানে মেহেদী হাসানের বলে বোল্ড। আর ওয়ানডাউনে নেমে অধিনায়ক মাত্র ৩ রান করে বিদায় নেন। তবে ইমরানুজ্জামান ৯৮ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৭৫ রান করে বিদায় নেন।
এছাড়া অমিত হাসান ৬৩ রান করে ফেরেন। ৩৬ ওভারে ৪ উইকেটে তখন অগ্রণী ব্যাংকের রান ১৫৩। এরপর মার্শাল আইয়ূব ৪০ ও তৈবুর রহমান ৩৫ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। বল হাতে গুলশানের পক্ষে মেহেদী হাসান দুটি উইকেট নেন।
