মিরপুর পরিদর্শন করলেন নিউজিল্যান্ড প্রতিনিধি দল

গত বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্ত তখন দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশের পরিস্থিতির অবনতি হয়। ফলে তখন সিরিজটি স্থগিত করা হয়।

তবে ফের সেটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারই অংশ হিসেবে নিউজিল্যান্ডের প্রতিনিধিদল এসেছে বাংলাদেশে। আজ মঙ্গলবার ৪ মার্চ মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল।

এসময় সকালে তাদের সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। গত বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি। তবে ঠিক কখন সিরিজ অনুষ্ঠিত হবে তা নিয়ে নিশ্চিত কোনো তারিখ পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর হতে পারে। সফরে ওয়ানডে ও চারদিনের টেস্টের সিরিজ থাকছে।

Exit mobile version