শেষ মুহুর্তের গোলে পুলিশকে হারিয়ে দ্বিতীয় জয় ফর্টিসের

প্রিমিয়ার লিগ ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমটা ভালো কাটছে না নবাগত ফর্টিস এফসি’র। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ৮ম ম্যাচে দ্বিতীয় জয় ঘরে তুললো ফর্টিস। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে স্কোরশিটে নাম তুলে ফর্টিসকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরি।

রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রথমার্ধে কোন দলই গোল পায়নি।

বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন গাম্বিয়ান ফুটবলার ওমর আবু।

৮০তম মিনিটে পুলিশকে সমতায় ফেরান ভেনেজুয়েলার স্ট্রাইকার এডওয়ার্ড এনরিক।

খেলা যখন ড্র’র দিকে গড়াচ্ছিলো। সেই সময় ইনজুরির কারণে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যান ফর্টিসের ইউক্রেনিয়ান ফুটবলার ভ্যালেরি।

এই জয়ে দুই ৯ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে টেবিলের চারে ফর্টিস।

Exit mobile version