শেষ মুহুর্তের গোলে স্লোভেনিয়ার জয় কেড়ে নিলো সার্বিয়া

ইউরো ২০২৪

‘সি-গ্রুপে’ টানা দ্বিতীয় ম্যাচে ড্র করলো স্লোভেনিয়া। আর প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে এসে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো সার্বিয়া। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৬৯ মিনিটে স্লোভেনিয়াকে এগিয়ে দিয়েছিলেন ইয়ান কার্নিচিক। খেলা যখন শেষের পথে তখনই যোগ করা সময়ের ৫ম মিনিটে সার্বিয়াকে টানা দ্বিতীয় হার থেকে বাঁচিয়ে দেন লুকা ইয়োভিচ।

ডেনমার্কের সথে ১-১ গোলে ড্র করেছিলো স্লোভেনিয়া। ওই ম্যাচে ড্যানিশরা ম্যাচের ১৭ মিনিটে লিড নিয়েছিলো। আর স্লোভেনিয়া সমতায় ফিরেছিলো ম্যাচের ৭৭ মিনিটে। এই ম্যাচে ঘটলো বিপরীত ঘটনা। শুরুতে গোল করা স্লোভেনিয়া ড্র করলো শেষ মুহুর্তে।

আর সার্বিয়া তাদের প্রথম ম্যাচে হেরেছিলো ইংল্যান্ডের কাছে। ওই ম্যাচে ইংলিশরা জুডে বেলিংহামের একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিলো। এই ম্যাচেও পরাজয়ের দিকে হাটছিলো সার্বরা। কিন্তু শেষ মুহুর্তে তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। একই বাঁচিয়ে রাখলো টুর্নামেন্টে টিকে থাকার আশা।

Exit mobile version