শেষ মুহুর্তের গোল হজমে ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাই

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে ঢাকা আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ১৩তম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। কিন্তু প্রথমার্ধের যোগ করা চার মিনিটের শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিমের ব্যাকহেডার থেকে বল পেয়ে গোল করে হংকং। ফলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার সুযোগ নষ্ট হয়।

প্রথমার্ধের ১০ মিনিট ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিলো হংকংয়ের। এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই অবস্থায় ম্যাচের ১৩তম মিনিটে বা প্রান্ত দিয়ে ফ্রি কিক পায় বাংলাদেশ। দারুণ এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন লেস্টার সিটিতে খেলা হামজা দেওয়ার চৌধুরী। এক গোলে এগিয়ে যাওয়ার পর উল্লাসে মাতে বাংলাদেশের সমর্থকরা।

নির্ধারিত ৪৫ মিনিটের পর ইনজুরির কারণে চার মিনিট যোগ করা হয়। এই সময়েই গোল করে বসে বাংলাদেশ দলের রক্ষণ। কর্নার থেকে বাংলাদেশের রক্ষণে বল ফেলে সফরকারীরা। ফয়সাল আহমেদ ফাহিম ব্যাকহেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো ফাকায় দাঁড়ানো হংকংয়ের দুই ফুটবলারের কাছে বল পাঠিয়ে দেন। সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে হংকং।

সমতায় ফিরে বেশ হতাশা নিয়ে বেশ হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরেন হামজা চৌধুরী। বলতে গেলে সবার আগে একাই ড্রেসিংরুমের দিকে চলে যান তিনি।

Exit mobile version