শ্রীলঙ্কাকে হারাতে ২৫৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা।

এ দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দিলেন দুই ওপেনার। তবে এরপর পেসারদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৫৬ রান। এখন ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেই জয় সম্ভব।

এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই আক্রমাত্মক হয়ে উঠে লঙ্কানরা। এরপরই বাংলাদেশকে ম্যাচে ফেরালেন পেসার তানজিম হাসান সাকিব। একাই টানা তিন উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম বল হাতে জ্বলে উঠেন। তবে দলের বিপদে কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাংগের হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে লঙ্কানরা।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া কুশাল মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬, আভিঙ্কা ফার্নান্দো ৩৩ রান করে বিদায় নেন। বল হাতে বাংলাদেশের পক্ষে তিন পেসার তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম তিনটি করে উইকেটে নেন। এছাড়া স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

Exit mobile version