দলীয় শূন্য রানে লিটন কুমার দাসের শূন্য রানে আউট ছাপিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। টপ অর্ডারে সৌম্য-শান্তর নির্ভরতা দেয়া ব্যাটিংয়ের পর শেষদিকে ব্যাটে ঝড় তোলেন তৌহিদ হৃদয়। ১০২ বলে তার ৯৬ রানের ইনিংসে ছিলো ৫ছক্কা ও তিন বাউন্ডারি।
এছাড়া ওপেনার সৌম্য সরকার ৬৮ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪০ রান করেন। ৮ম উইকেটে হৃদয়ের সাথে দারুণ জুটি গড়েন তাসকিন আহমেদ। ১০ বলে তার ১৮ রানের ইনিংসে ছিলো দুই বাউন্ডারি ও এক ছক্কার মার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। এনিয়ে ক্যারিয়া দ্বিতীয়বারের মতো পর পর দু’বার শূন্য রানে আউট হলেন লিটন। গত বছরের ৬ মার্চ এই চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন লিটন। একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
ক্যারিয়ারে ৯১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা লিটন ৯০ ম্যাচে ব্যাটিং করে ১৪ বারই শূন্য রানে আউট হন। সর্বশেষ ১০ ইনিংসে নেই কোন হাফ সেঞ্চুরি।
অবশ্য তার আউটে দলে কোন নেতিবাচক প্রভাব পড়েনি। আগের ম্যাচে তিন রান করা সৌম্য সরকার বৃহস্পতিবার দেড় ঘন্টার বেশি সময় নেটে অনুশীলন চালিয়ে আজ তার সুফল পেয়েছেন। প্রথমে শান্তর সাথে পরে তৌহিদ হৃদয়ের সাথে জুটি গড়েন। ৪০ রানে শান্তর আউটের পর সৌম্য আউট হন ব্যক্তিগত ৬৮ রানে।
দলীয় ১৩০ রানে সৌম্য সরকারের আউটের পর দুই বল খেলেই ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। সে ধাক্কা সামলে একপ্রান্ত আগলে দলের ইনিংসকে টেনেছেন হৃদয়। একে একে তাকে সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানে চার উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই উইকেট নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














