হট ফেবারিটের তকমা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর শুরু করলো ২০০৭ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিনে বাছাইপর্বে উৎরে আসা আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারায় রোহিত শর্মার দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে, ৪৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায় ভারতীয় দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করে রিটায়ার্ড হাট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। শিবম দুবে শূন্য রানে অপরাজিত ছিলেন। তবে ভিরাট কোহলি মাত্র ১ রান করে আউট হন। সূর্যকুমার যাদব করেন ২ রান।
