সাব্বিরের ২ রানের আক্ষেপের দিনে আবাহনীর বড় জয়

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) দারুণ জয় পেয়েছে ঢাকা আবাহনী। আজ ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১৪৬ রানে হারায় তারা।

এই দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করে শক্তিশালী ঢাকা আবাহনী। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার সাব্বির হোসেন। ৮০ বলে ১০ বাউন্ডারি ও চার ছক্কায় ৯৮ রান করে বিদায় নেন তিনি। এছাড়া জাকের মাত্র ৪৮ বলে ৭৬ রান করেছেন ৩ চার ও ৫ ছক্কায়। এছাড়া মাহমুদুল হাসান জয় করেছেন ৭৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে পেসার খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেনের দারুণ বোলিংয়ে ৪০ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্স। খালেদ ও মোসাদ্দেক তিনটি করে উইকেট নেন। ব্যাট হাতে গাজীর পক্ষে তাহজিবুল ইসলাম ৫৮, আশিকুর রহমান ২৯ ও সাঈদ সরকার ২৮ রান করেন।

Exit mobile version