সিরাজকে নিয়ে কোহলির বোনের আবেগঘন বার্তা

ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের নেতা বনে গিয়েছিলেন সিরাজ। অবিশ্বাস্য বোলিং করে ওভালে শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে সমতায় আনেন।

নজরকাড়া পারফরম্যান্সের প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলিরা। এবার সিরাজের প্রশংসায় পঞ্চমুখ কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ।

১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। জাসপ্রীত বুমরাহর অভাবও বুঝতে দেননি তিনি। সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া।

সিরাজের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ভাবনা। যা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ভাবনা লিখেছেন, ‘ক্রিকেট আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন। আমাদের মনে আশা জাগান। আমরা ইতিবাচক থাকতে পারি। আমাদের বিশ্বাসী করে তোলেন। মোহাম্মদ সিরাজ, আপনি মহান।’

ওভালে শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের দরকার ছিল ৪ উইকেট। এমন পরিস্থিতিতে তিনটি উইকেটই ঝুলিতে পুড়েন সিরাজ। সিরাজের প্রশংসায় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে শচীন লিখেন, ‘অবিশ্বাস্য। অসাধারণ অ্যাপ্রোচ। আমি ওর মানসিকতা খুব পছন্দ করি। ওর পায়ে যেন ঝরঝরে স্প্রিং লাগানো আছে। শেষ দিন পর্যন্ত ওর যে অ্যাপ্রোচ ওর সাহস ও বড় হৃদয়ের পরিচয় দেয়।’

Exit mobile version