সিলেটে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

সিলেটে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

জয়ের দুর্দান্ত সেঞ্চুরি

সিলেটে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । সিলেট টেস্টে দ্বিতীয় দিন সকালে আইয়ারল্যান্ডকে ২৮৬ রানে থামিয়ে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২৬ রান। মাহমুদুল হাসান জয় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। জয় ১১৬ ও মুমিনুল হক ২৮ রান নিয়ে ক্রিজে আছেন।

টেস্ট একাদশে ফেরার ম‍্যাচ সেঞ্চুরিতে রাঙালেন মাহমুদুল হাসান জয়। ১৯০ বলে করলেন দ্বিতীয় সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম। জর্ডান নিলের বলে গালি দিয়ে বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে করেছিলেন প্রথম সেঞ্চুরি, তিন বছর ও ৩০ ইনিংস পর করলেন দ্বিতীয়টি।

এবার বেশ সময় নিচ্ছেন জয়। একদমই তাড়াহুড়া করছেন না। ৭২ বলে পঞ্চাশ স্পর্শ করার পর আরও সাবধানী ব‍্যাটিংয়ে পরের পঞ্চাশ করলে ১১৮ বলে। ১৯০ বলে নয় চার ও এক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন জয়। এর আগে সাদমান ইসলামের বিদায়ে ভাঙল ২৪৮ বল স্থায়ী ১৬৮ রানের উদ্বোধনী জুটি।

বাঁহাতি স্পিনার ম‍্যাথু হামফ্রিজের বলে কাট করতে চেয়েছিলেন সাদমান। ঠিকঠাক খেলতে পারেননি। ব‍্যাটের নিচের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন আয়ারল‍্যান্ড অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নি। তাতে পাল্টায় সিদ্ধান্ত। ১০৪ বলে নয় চার ও এক ছক্কায় ৮০ রান করে ফেরেন সাদমান।

এর আগে সিলেটে টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। এদিন সকালে স্রেফ ১৫ মিনিট টিকতে পেরেছে। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের গুটিয়ে দিয়েছে ২৮৬ রানে।

Exit mobile version