সিলেট টেস্টে ২য় দিন শেষেই চালকের আসনে শ্রীলঙ্কা

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ২১১ রানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। তাতে পাঁচ দিনের টেস্ট তৃতীয় দিনেই শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২৮০ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৮৮ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৯ ও তাইজুল ইসলাম শুন্য রানে ব্যাটিং শুরু করেন।

জয় মাত্র ৩ রান যোগ করেই বিদায় নেন। এরপর তাইজুল ইসলাম সর্বোচ্চ ৪৭, লিটন দাস ২৫, শাদাত হোসেন ১৬, খালিদ আহমেদ ২২ রান করেন।

ফলে প্রথম ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে লঙ্কানরা। দিনের খেলা শেষে ৫ উইকেটে ১১৯ রান তুলেছে দলটি।

দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে শেষটা ভালো হয়নি। বল হাতে রানা উইকেট পেয়েছেন দুটি। এছাড়া শরিফুল,তাইজুল ও মিরাজ নেন একটি করে উইকেট।

Exit mobile version