সেই গোলের পর প্রশংসায় ভাসছেন গারাঞ্চো

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এখনো অর্ধেক হয়নি। আরো খেলা হবে, দেখা যাবে শত শত গোল। তাদের মধ্যে থাকবে চোখ ধাঁধানো গোল। তবে মৌসুমের সেরা গোলের বিচারে অনেকেই লিগের শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন। এরই মধ্যে তারা মৌসুমের সেরা গোলের দেখা পেয়েছে বলে জানিয়েছেন।

বলা হচ্ছে রোববার রাতে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারাঞ্চোর করা প্রথম গোলটির কথা। অসাধারণ এক ব্যাকভলিতে গোলটি করেন এই আর্জেন্টাইন। ম্যাচের বয়স তখন মাত্র তিন মিনিট। এরই মধ্যে সেই ‘মৌসুম সেরা’ গোলটি করেন গারাঞ্চো।

১৯ বছর বয়সী গারাঞ্চো গুডিসন পার্কে অনুষ্ঠিত খেলায় ডিওগো ডালোতসের ক্রস থেকে বল পেয়ে প্রায় ১৫ গজ দূর থেকে ওভারহেড কিকে গোলটি করেন। এ গোলের পর থেকে প্রশংসায় ভাসছেন গারাঞ্চো।

গারাঞ্চো গোল সম্পর্কে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় গ্যারি নেভিল বলেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওয়েন রুনির গোলটি আমি দেখেছিলাম। এমন গোল আর দেখতে পাবো তেমনটা কখনো চিন্তাও করিনি।’

এভারটনের সাবেক মিডফিল্ডার লিওন ওসমান বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, এটা ছিল হতবাক করা এক গোল। যারা গোলটি দেখেছে তাদের সবাই হতবাক হয়েছে। এটা শুধু একটা গোল ছিল না। গোল করার ক্ষেত্রে সব কাজই ছিল দারুণ।’

গ্যারি নেভিল স্কাই স্পোর্টসকে বলেন, এটা যাদুকরী এক গোল। এমন গোল আমরা খুব বেশি দেখার সুযোগ পাব না।  যত গোল দেখার সুযোগ পাব তার মধ্যে অন্যতম সেরা এটি। এত সুন্দর গোল কেউ করতে পারে তা বিশ্বাস করা কঠিন। অবশ্যই সুন্দর গোল, বিশ্বমানের গোল।’

গারাঞ্চোর গোলের প্রশংসায় এখানে থামেননি নেভিল। তিনি আরও বলেন, এমন ওভারহেড গোল আমি কখনো দেখিনি। সে গোল থেকে বেশ কয়েক মিটার দূরে ছিল। দারুণভাবে সে লাফিয়ে কিকটি নেয়।আমি এমনটা কখনো দেখিনি।

গারাঞ্চোর এই গোলটি মৌসুম সেরা গোল কিনা- তা নিয়ে বাকযুদ্ধে নেমেছিলেন গ্যারি লিনেকার ও অ্যালান শিয়েরার। তবে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেন, চমৎকার গোল। এটা বিশ্বমানের গোল। মৌসুমের প্রথমভাগে রয়েছি আমরা। তবে এটাই এরই মধ্যে মৌসুমের সেরা গোলের কীর্তি গড়েছে।

নিজের গোল সম্পর্কে গারাঞ্চো বলেছেন, সত্যি কথা বলতে কি গোল যে হবে তা আমি ভাবতেও পারিনি। কিভাবে গোলটি হয়েছে তাও আমি দেখিনি। আমি শুধু দর্শকের কথা শুনেছি।

Exit mobile version