সেঞ্চুরি পেলন না সাইফ হাসান

সেঞ্চুরি পেলন না সাইফ হাসান

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন ওপেনার সাইফ হাসান। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৫২ বলে ১৭৬ রানে জুটি গড়েন তিনি। তবে সেঞ্চুরির আশায় ৮০ রান করে বিদায় নেন তিনি।

তার ৭২ বলের এই ইনিংসে ছয়টি করে দৃষ্টিনন্দন চার ও ছক্কায় রয়েছে। এদিন ৪৪ বলে চারটি করে চার ও ছক্কায় ফিফটি পূর্ণ করেন সাইফ। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার গত আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে শুরু করেন। এরপর থেকে ধারাবহিক ব্যাটিং উপহার দেন।

অভিষেক ওয়ানডেতে ২৬,দ্বিতীয় ম্যাচে ২২ ও তৃতীয় ওয়ানডেতে ৪২ রান করেন। তবে ঘরের মাঠে মিরপুরের স্পিন স্বর্গে দুই ম্যাচে করেন ৯ রান। তৃতীয় ম্যাচে এসে ব্যাটিংয়ে জ্বলে উঠেন তিনি।

Exit mobile version