সিলেট টেস্টে প্রথম দিন শেষেই চাপের মুখে বাংলাদেশ। ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষে করেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ও তৃতীয় সেশনের মাঝামাঝি ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের উইলোতে ভর করে প্রথম ইনিংসে ২৮০ রানের সংগ্রহ পেয়েছে সফরকারীরা।
জবাবে খেলতে নেমে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দিন করেছে শান্তর দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ও ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম শূন্য রানে অপরাজিত আছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ও তৃতীয় সেশনটা মূলত ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উছিলো। প্রথম সেশনে ৫ উইকেটের পর দ্বিতীয় সেশন ছিলো উইকেটশূন্য। এইসময় রান এসেছে ১২৫। আর তৃতীয় সেশনে মোট আট উইকেটের পতন হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার পাঁচ ও বাংলাদেশের তিন উইকেট।
