আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে পরিবর্বতন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
অনুমিতভাবেই স্পিনে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। সঙ্গে ফিরিয়েছে অভিজ্ঞ মুস্তাফিজকে। এই ধরনের উইকেটে যিনি গড়ে দিতে পারেন ব্যবধান। প্রথম ম্যাচে জয় পাওয়া দলটির উপরই আস্থা রেখেছে আফগানিস্তান। উইকেটে দেখে ভালো মনে হয়েছে দলটির অধিনায়ক হাশামতউল্লাহ শাহিদির। দ্বিতীয়ভাগে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আশা করছেন তিনি।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















