চোটের কারণে বিপিএলের পুরো আসর খেলতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। চোট কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নেমেই বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন ৪০ বছর বয়সী এই ডান হাতি পেসার।
লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে বিকেএসপিতে প্রথম ম্যাচে খেলতে নেমে ৮ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি।
মাশরাফির বোলিং তোপে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫.৪ ওভারে ১৩৬ রানে গুটিয়ে গেছে। মাশরাফি ছাড়া লিজেন্ড অব রূপগঞ্জ হয়ে আব্দুল হালিম নেন দুটি উইকেট।
ব্যাট হাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে অধিনায়ক মেহেদী মারুফ ১৮,আনিসুল ইসলাম ৪১ ও আল আমিন জুনি: ১৭ রান করেন। এছাড়া আর কেউ বড় স্কোর গড়তে পারেনি।
