৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

শেষ রক্ষা হলো না। ভারতীয় নারী দলের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে ৫ম ও শেষ ম্যাচে ২১ রান হেরেছে নিগার সুলতানা জ্যেতির দল।

টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয়া ভারতীয় দল ৫ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। রান পেয়েছেন টপ অর্ডারের সব ব্যাটারই।

শেফালি ভার্মা ১৪, স্মৃতি মান্ধানা ৩৩, দয়ালন হেমলতা ৩৭, হারমানপ্রিত কৌড় ৩০, রিচা ঘোষ ২৮ রান করেন। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রাবেয়া খাতুন ও নাহিদা আক্তার। এছাড়া খাতুন নেন এক উইকেট।

জবাবে খেলতে নেমে আস্কিং রেটের সাথে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে রিতু মনি সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন শরিফা খাতুন। এছাড়া রুবাইয়া ২০ রান করেন। রাধা যাদব তিন ও আশা সোবহানা দুই উইকেট নেন।

Exit mobile version