বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়ে সেচ্ছায় ছেড়েছেন টেস্ট দলের নেতৃত্ব। এবার মাঠেও হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অনিশ্চিত তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরেছে বাংলাদেশ।
তবে কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় মিরাজের দল। এই জয়ে সিরিজে ফিরেছে সমতা। ফলে শেষ ম্যাচটা হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। মঙ্গবারের ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ কার।
আর সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে পেশিতে টান লেগে বেশ ব্যথা পেয়েছেন তিনি। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের পেশিতে আঘাত পান শান্ত। চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি। ব্যথা বেশি অনুভব হওয়ায় আইস থেরাপি দেয়া হয়।
এরপর শান্তকে রাখা হয় ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। এই সময়ে ব্যথা না কমলে এক্স রে করানো হবে তাকে। এক্স রে রিপোর্ট ভালো হলেও শান্তকে কমপক্ষে ৩ তিনের বিশ্রামে থাকতে হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে গড়াবে কাল পাল্লেকেলেতে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে খেলা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















